Saturday, April 4, 2026

পিএনবি কাণ্ডে বড় সাফল্য ইডির, টাকা ফেরালেন নীরব মোদি-র বোন

Date:

Share post:

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর্থিক জালিয়াতি কাণ্ডে (Punjab National Bank fraud case) বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রায় ১৭.৫ কোটি টাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ফেরাল নীরব মোদির বোন পূরবী মোদি।

১৩ হাজার ৫০০ কোটি টাকার পিএনবি আর্থিক জালিয়াতি কাণ্ডে নীরব মোদির পাশাপাশি নাম জড়ায় তাঁর বোন পূরবী মোদি ও তাঁর স্বামী মৈনাকের। যদিও গত জানুয়ারি মাসে তাঁদের মুক্তি দেয় আদালত। তদন্তের কাজে সাহায্য করার আশ্বাস দেয় তাঁরা। এরপরই ২৪ জুন কেন্দ্রীয় সংস্থাকে পূরবী জানায়, লন্ডনে তাঁর নামে খোলা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রেখেছে নীরব মোদি। তদন্তের স্বার্থে সেই টাকা ফিরিয়ে দেবেন তিনি। সেই শর্ত অনুযায়ী বৃহস্পতিবার তাঁর লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ১৭.৫ কোটি টাকা ফিরিয়ে দিলেন রাজসাক্ষী পূরবী মোদি।

পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩,৫০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে হিরে ব্যবসায়ী নীরব মোদি এবং মেহুল চোকসির বিরুদ্ধে। ২০১৮ সালে তাঁদের বিরুদ্ধে সিবিআই এফআইআর দায়ের করার আগেই বিদেশে পালায় নীরব-মেহুল। যদিও ব্রিটেনের একটি আদালতে মামলা চলছে নীরব মোদির বিরুদ্ধে।

আরও পড়ুন- ত্রিপল চুরি মামলা: ভার্চুয়ালি হাজিরা দিয়ে আগাম জামিনের আর্জি শুভেন্দুর, খারিজ করল আদালত

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...