Friday, April 3, 2026

সাদামাটা পোশাকে আদিবাসীদের সঙ্গে ‘হুল দিবস’ পালন করলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা

Date:

Share post:

পরনে সাদা শাড়ি, সঙ্গে লাল ব্লাউজ। ম্যাচিং করে কপালে ছোট্ট লাল টিপ। ব্যাস! এক্কেবারে সাদামাটা পোশাকে গ্রামবাসীদের সঙ্গে ‘হুল দিবসে’ মাতলেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গ্রামবাসীদের সঙ্গে শুধু উৎসবে মাতলেনই না, তাঁদের মতো উৎসবের সমস্ত নিয়মও পালন করলেন তৃণমূল নেত্রী।

সম্প্রতি বাঁকুড়ায় আয়োজিত হল ‘হুল দিবস’ । সেই উৎসবেই বাঁকুড়ার আদিবাসীদের সঙ্গে  যোগ দিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত রাজ্য সম্পাদক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটে হারলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো কাজের জন্য সার্টিফিকেট পেয়েছেন সায়ন্তিকা। অভিনয়ের থেকে দলের দায়িত্ব পালনেই এখন ব্যস্ত তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের সেবায় মত্ত সায়ন্তিকা৷ অভিনেত্রীর থেকে তিনি এখন নেত্রীর ভূমিকায়৷ তাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সবসময়ই এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন তিনি।

উল্লেখ্য প্রতিবছর ৩০ জুন বাঁকুড়া জেলায় পালিত হয় এই দিনটি। ১৮৫৫ সালে সিধু-কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ বা ‘হুল দিবস’ হিসাবে দিনটির সূচনা হয়। এটিই ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র সঙ্ঘবদ্ধ আন্দোলন। এই আন্দোলনের ফলাফল হিসেবে ইংরেজ সিপাহিদের গুলিতে প্রাণ হারান সিধু। কানুকে ফাঁসি দেওয়া হয়। তাঁদের স্মরন করতেই প্রতিবছর এই দিনে পালিত হয় ‘হুল দিবস’।

এবার সিধু, কানুর মূর্তিতে মালা দিয়ে তাঁদের শ্রদ্ধা জানিয়ে ‘হুল দিবস’-এ যোগ দেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...