Monday, April 6, 2026

বিধানসভায় প্রবেশ নিষেধ বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের, বাইরে তৈরি শামিয়ানা

Date:

Share post:

ভোটের পর আজ, শুক্রবার নবনির্মিত বিধানসভার প্রথম অধিবেশন (Assembly Session)। যেখানে রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড়ের (Jaydeep Dhankar) প্রারম্ভিক ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে ঠিক দুপুর ২টোয়। তৃণমূল (TMC) যেমন নিজেদের সব বিধায়কদের ফ্লোরে হাজিরার জন্য হুইপ জারি করেছে। ঠিক একইভাবে বিরোধী বিজেপি বিধায়করাও (BJP MLA) প্রায় সকলেই এদিন বিধানসভায় হাজির থাকবেন বলে জানা গিয়েছে।

বিজেপির “বড়”-“মেজো”-“ছোট”, সব বিধায়কই কমবেশি কেন্দ্রীয় নিরাপত্তা (Central Security) পান। কেউ পান জেড। কেউ ওয়াই। খুব স্বাভাবিকভাবেই পেশাগত কারণে তাঁদের ছায়াসঙ্গী হিসেবে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা আজ থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে যোগ দিতে বিজেপি বিধায়কদের সঙ্গেই থাকবেন। তবে বিধানসভা চত্বরে ঢোকার অনুমতি মিলছে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। যদিও তাঁদের বসার জন্য বাইরে তৈরি হয়েছে নীল-সাদা কাপড়ের বিশাল শামিয়ানা।

এর আগে গত ২৮ জুন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banarjee) ডাকা সর্বদল বৈঠকে বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশাধিকার চায় বিজেপির পরিষদীয় দল। তবে রাজ্য সরকারের পরিষদীয় মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের অনেক সাংসদকে পুলিশ নিরাপত্তা দেয়। কিন্তু সংসদ চত্বরে ঢুকতে দেওয়া হয় না তাঁদের। ঠিক তেমনই বিধানসভায় অনুমতি দেওয়া হবে না কেন্দ্রীয় বাহিনীকে। বিধানসভার বাইরে আলাদা ব্যবস্থা করে দেওয়া হবে।

উল্লেখ্য, এবার বাংলার হাইভোল্টেজ ভোটে ৭৭ জন জিতেছেন বিজেপির টিকিটে। এর মধ্যে সাংসদ থাকতে চেয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। খাতায় কলমে বর্তমানে বিজেপির বিধায়ক ৭৫ জন। মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ায় এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭৪। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...