Saturday, April 4, 2026

কোপা আমেরিকার শেষ চারে পৌঁছে গেল ব্রাজিল,পরিবর্ত হিসাবে মাঠে নেমে গোল পাকুয়েতার

Date:

Share post:

কোপা আমেরিকার( copa America) শেষ চারে পৌঁছে গেল ব্রাজিল( Brazil)। শনিবার ভোরবেলা তারা ১-০ গোলে হারাল চিলিকে( Chile)। সেলেকাওদের হয়ে একমাত্র গোলটি করেন পরিবর্ত হিসাবে মাঠে নামা পাকুয়েতা।

ম‍্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে কোপার এই কোয়ার্টার ফাইনালের ম‍্যাচ। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দলই। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্তন করেন সাম্বা দলের কোচ তিতে। রোবের্তো ফিরমিনোর পরিবর্তে মাঠে নামান হয় লুকাস পাকুয়েতাকে। আর তাতেই বাজিমাত। ম‍্যাচের ৪৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন পাকুয়েতা। নেইমারের পাস থেকে গোল করেন তিনি। তবে এখনেই শেষ নয়। এরপরই বাজে ফাউল করে ম‍্যাচের ৪৮ মিনিটে  লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যাব্রিয়াল জেসুস। এরপর ১০ জনে হয়ে যায় ব্রাজিল। ম‍্যাচের ৬২ মিনিটের মাথায় ব্রাজিলের জালে বল জড়িয়ে দেয় চিলি। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। পাল্টা আক্রমণ চালায় সেলেকাওরা। তবে গোলের সংখ‍্যা বাড়াতে ব‍্যর্থ হয় তারা। যার ফলে ম‍্যাচ শেষ হয় ১-০। সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি পেরুর ।

আরও পড়ুন:ইউরো কাপের সেমিফাইনালে স্পেন, লড়াই করেও হার সুইজারল্যান্ডের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...