Tuesday, June 23, 2026

শনিবার রাত ১০টা থেকে ৭ ঘন্টার জন্য বন্ধ ই-এম বাইপাস

Date:

Share post:

আজ থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে কলকাতার অন্যতম ব্যস্ততম রাজপথ ই-এম বাইপাস। চিংড়িঘাটায় চলছে ফুটব্রিজ তৈরির কাজ। সেই কারণেই শনিবার রাত থেকে ৭ ঘণ্টার জন্য বন্ধ থাকবে ই-এম বাইপাস । পূর্ত দফতর জানিয়েছে স্টিলের ফুট ওভারব্রিজ তৈরির জন্যই এই পথ বন্ধ রাখা হবে।

সূত্রের খবর, শনিবার রাত ১০ টা থেকে পরবর্তী ৭ ঘণ্টা, অর্থাৎ রবিবার ভোর ৫ টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। চিংড়িঘাটা মোড়ের কাছে এই রাস্তা বন্ধ রাখা হবে। ফলে দক্ষিণ কলকাতার দিক থেকে যে ছোট গাড়িগুলি বিমানবন্দর ও সল্টলেকের দিকে আসবে, সেগুলিকে চিংড়িঘাটা মোড় থেকে সেক্টর ৫-এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে চাইলে সল্টলেক বা নিউটাউন হয়ে বিশ্ব বাংলা সরণি ধরে এয়ারপোর্ট যেতে পারবে সেই গাড়িগুলি।

অন্যদিকে ভিআইপি রোড ধরে বাইপাসের দিকে আসা ছোট যানবাহনের অভিমুখ উল্টোডাঙা থেকে বেলেঘাটার দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে, ভিআইপি থেকে বাইপাস সংযোগকারী ফ্লাইওভার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। পাশাপাশি হাডকো মোড় থেকে দক্ষিণ কলকাতামুখী ভারী গাড়িগুলিকে হাডকো মোড় থেকে কাঁকুড়গাছির দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে পূর্ত দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...