Tuesday, June 23, 2026

ইউরো কাপে শেষ চারে ইতালি, বেলজিয়ামকে হারাল ২-১ গোলে

Date:

Share post:

ইউরো কাপে ( euro cup) কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে( Belgium ) হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ইতালি( Italy)। ম‍্যাচের ফলাফল ২-১। ইতালির হয়ে গোল দুটি করেন বারেল্লা এবং ইনসিগনে। এই জয়ের ফলে টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকল ম‍ানচিনির দল।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে দাপট দেখায় ইতালি। ম‍্যাচের ১৩ মিনিটে বোনুচ্চি এগিয়ে দেয় মানচিনির দলকে। তবে ভিএআর পদ্ধতিতে তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর যেন আরও আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইতালি। যার ফলে ম‍্যাচের ৩১ মিনিটে ১ গোলে এগিয়ে যায় তারা। ইতালিকে গোল করে ১-০ এগিয়ে দেন বারেল্লা। এরপর ম‍্যাচের ৪৪ মিনিটে ইতালিকে ২-০ গোল এগিয়ে দেন ইনসিগনে। অবশ্য বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি পায় বেলজিয়াম। আর এই সুযোগকে কাজে লাগাতে এতটুকু ভুল করেননি লুকাকু। পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামের হয়ে ১-২ করেন তিনি।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক খেলতে শুরু  করে ইতালি। পাল্টা আক্রমণ চালায় বেলজিয়াম। ৬১ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের বাড়িয়ে দেওয়া বল অল্পের জন্য জালে জড়াতে ব্যর্থ হন লুকাকু। এরপর আক্রমণে গেলেও গোল করতে ব‍্যর্থ হয় তারা। যার ফলে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলে ইতালি। সেমিফাইনালে স্পেনের মুখোমুখি মানচিনির দল।

আরও পড়ুন:কোপা আমেরিকার শেষ চারে পৌঁছে গেল ব্রাজিল,পরিবর্ত হিসাবে মাঠে নেমে গোল পাকুয়েতার

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...