Wednesday, March 18, 2026

রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের

Date:

Share post:

রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন রাজ্যের কাছে জানতে চেয়েছিল, রাজ্যের শূন্য রাজ্যসভার আসন ২ টিতে উপনির্বাচন এখনই করা যাবে কিনা! কমিশনের এই প্রশ্নের উত্তরে শুক্রবার রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, শুধু রাজ্যসভা নয়, ৭টি বিধানসভার নির্বাচনও করা সম্ভব। এ বিষয়ে কোনও অসুবিধার কথা জানায়নি রাজ্য সরকার।

যদিও রাজ্য সরকারের থেকে উত্তর আসার আগেই ভবানীপুর সহ রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উদ্যোগী হয়েছে কমিশন। দক্ষিণ কলকাতার ৪ টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ ও কলকাতা বন্দরে ভোটের সময়ে যে ইভিএম মেশিনগুলি ব্যবহৃত হয়েছিল, মূলত সেগুলি সব ঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পুরনো সিল কেটে ইভিএমগুলিকে ক্লিয়ার করার কাজ চলছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। সমস্ত রাজনৈতিক দলের দলের প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয়েছে দক্ষিণ কলকাতার গোপালনগরে সার্ভে বিল্ডিংয়ে ইভিএম ও পোস্টাল ব্যালট পরীক্ষার কাজ।

প্রসঙ্গত, যে ৭ টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে সেগুলি হল:‌ ভবানীপুর, খড়দহ, জঙ্গিপুর, সামসেরগঞ্জ, শান্তিপুর, দিনহাটা, গোসাবা। ভবানীপুর কেন্দ্রে ভোটের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সম্ভবত ওই আসনেই প্রার্থী হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ইতিমধ্যেই ভবানীপুর আসন থেকে জিতে আসা শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chatterjee) বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। খড়দহের বিধায়ক কাজল সিনহা (Kajal Sinha) ভোটের ফলাফল প্রকাশের আগেই মারা যান। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ভবানীপুর কেন্দ্র থেকে ইস্তফা দেওয়া শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহে প্রার্থী হতে পারেন বলে খবর তৃণমূল সূত্রে। এছাড়াও দিনহাটা, শান্তিপুরে ফের ভোট হবে। কারণ বিজেপির জয়ী ২ বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। সাংসদ হিসাবেই কাজ করছেন তাঁরা। এছাড়া গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান। তাই গোসাবা আসনে ফের ভোট হবে। এছাড়া মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং সামসেরগঞ্জে বিধানসভা ভোটের সময় নির্বাচন হয়নি। কারণ ওই ২ কেন্দ্রে করোনা সংক্রমণে প্রার্থীদের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত রাখতে হয়েছিল। তাই মুর্শিদাবাদ জেলার ২ আসনে ফের ভোট হবে।

আরও পড়ুন- সূচনার মাত্র ১৫ দিনের মধ্যেই ”কৃষক বন্ধু” প্রকল্পে ৬২ লক্ষ চাষিকে অনুদান মমতার

 

spot_img

Related articles

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। 'কিডস অন জি ফাইভ'(Kidz on ZEE5 )-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ...

রোম্যান্সে মজেছেন ষাটোর্ধ্ব শাহরুখ! ‘কিং’ ভাবনায় এবার প্রেমের ছবি

অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)।...

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...