Monday, April 6, 2026

RSS ঘনিষ্ঠ পুষ্কর সিং ধামিকে উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল বিজেপি

Date:

Share post:

চার মাসে দুবার মুখ্যমন্ত্রী(chief minister) বদলের পর এবার উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন পুষ্কর সিং ধামি(Pushkar Singh Dhami)। শনিবার বিজেপির বিধায়ক দলের এক বৈঠকে সর্বসম্মতিতে ধামিকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেওয়া হয়। সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ উত্তরাখণ্ডের(Uttarakhand) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন পুষ্কর সিং ধামি।

উল্লেখ্য, ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠায় তাঁকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। এরপর গত ১০ মার্চ ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিরথ সিং। যদিও তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর নানা বিতর্ক তৈরি হয়। যার জেরে অস্বস্তিতে পড়ে দল। যদিও তিরথ সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর পিছনে উঠে আসছে অন্য কারণ। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, বিধানসভার সদস্য না হওয়ায় ১০ সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে তিরথ সিংকে। তবে উত্তরাখন্ডে যে দুটি আসন ফাঁকা রয়েছে সেখানে জয়ের ব্যাপারে নিশ্চিত নয় বিজেপি। এদিকে আগামী বছরই নির্বাচন হতে চলেছে উত্তরাখণ্ডে। তাই বিজেপি নেতৃত্ব কোনোভাবেই চান না উপনির্বাচন হোক। এই অবস্থায় সাংবিধানিক সংকট কাটাতে তিরথ সিং রাওয়াতকে সরানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতৃত্ব। ফলস্বরূপ দিল্লিতে গিয়ে শুক্রবার জেপি নাড্ডাকে চিঠি লিখে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন রাওয়াত। ওই দিন রাতেই উত্তরাখণ্ডের রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাপত্র পেশ করেন তিনি। এরপর শনিবার দলীয় বৈঠকে পুষ্কর সিং ধামিকে আগামী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন:খুচরো ও পাইকারি ব্যবসাকেও ক্ষুদ্র শিল্পের স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্র

উল্লেখ্য, উত্তরাখণ্ড রাজ্যের খতিমা বিধানসভা কেন্দ্র থেকে দুবারের বিজেপি বিধায়ক পুষ্কর সিং ধামি। এর আগে উত্তরাখণ্ডের বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি ছিলেন তিনি। আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ধামি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়েরও অত্যন্ত ঘনিষ্ঠ। এদিন বিজেপির সমস্ত বিধায়কদের বৈঠকে রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক নাম উঠলেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় ধামিকেই।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...