Saturday, April 4, 2026

রোহন বোপান্নাকে সঙ্গী করে মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে জয় পেলেন সানিয়া

Date:

Share post:

উইম্বলডনে( Wimbledon) জয়ের ধারা বজায় রাখলেন সানিয়া মির্জা( sania mirza)। শুক্রবার মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে জয় পেলেন তিনি। রোহন বোপান্নাকে ( rohan bopanna) সঙ্গী করে এদিন সানিয়া হারালেন আরেক ভারতীয় জুটি অঙ্কিতা রায়না ( ankita raina) ও রামকুমার রামানাথনকে( ramkumar ramanathan)। ম‍্যাচের ফলাফল ৬-২, ৭-৬ (৭-৫)। এর আগে মার্কিনী সঙ্গিনী বেথানি ম্যাটেক স্যান্ডকে সঙ্গী করে মহিলা ডাবলসের প্রথম রাউন্ডে জয় পেয়েছিলেন সানিয়া।

এ দিন ম্যাচের প্রথম গেমে সহজে জয় তুলে নেয় সানিয়া ও বোপান্না জুটি। একের পর এক পয়েন্ট পকেটে পুরে ৬-২ ব্যবধানে গেম জিতে নেন সানিয়ারা। তবে দ্বিতীয় সেটে ম‍্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় অঙ্কিতা ও রামকুমার জুটি। চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত পয়েন্ট ৬-৬ হয়ে যায়। পরে টাইব্রেকারেও চলে জোরদার লড়াই। কিন্তু শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে টাইব্রেকার জিতে সেটও জিতে নেন সানিয়া ও বোপান্না।

তবে শুক্রবার উইম্বলডন ছিল ভারতের কাছে ঐতিহাসিক দিন। উল্লেখ্য বিশ্ব টেনিসের ওপেন এরায় এই প্রথম বার কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল চার ভারতীয়।

আরও পড়ুন:ইউরো কাপে শেষ চারে ইতালি, বেলজিয়ামকে হারাল ২-১ গোলে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...