Thursday, June 18, 2026

ফের কোর্স ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল বিশ্বভারতী ক্যাম্পাস চত্বর

Date:

Share post:

আবারও ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হল বিশ্বভারতী ক্যাম্পাস চত্বর। অভিযোগ, এক ধাক্কায় এমফিল ও পিএইচডি-র বহু গুণ ফি বৃদ্ধি করা হয়েছে। এই কারণেই আজ, শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন SFI-এর ছাত্রছাত্রীরা।

SFI-এর সদস্য ও সমর্থকদের অভিযোগ, করোনাকালে আর্থিক সঙ্কট দেখা দিয়েছে। তার মধ্যেই এমফিল ও পিএইচডি কোর্সের ফি বহু গুণ বৃদ্ধি করা হয়েছে। এমফিল ও PHD কোর্স ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪০০ টাকা করে দেওয়া হয়েছে। পরে তা ৩০০টাকা কমিয়ে ১১০০টাকা করা হয়েছে। কিন্তু হঠাৎ করে কোর্স ফি এত গুণ বৃদ্ধি করা হল কেন ? এরই প্রতিবাদে এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় SFI-এর ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন-ভিখারির ছদ্মবেশেও শেষ রক্ষা হল না, জালে ভাঙড়ে জোড়া খুনে অভিযুক্ত নেপ্তাউদ্দিন

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ২০২০ সালে করোনা পরিস্থিতির কথা ভেবে শুধুমাত্র ৫০ টাকা নেওয়া হয়েছিল। সেই কারণেই এবার আগের মত ১৪০০ টাকা নেওয়া হবে বলেই ঠিক হয়েছিল। কিন্তু পড়ুয়ারা কর্তৃপক্ষের কাছে আবেদন করায় টাকার পরিমান কমিয়ে ১১০০ টাকা করা হয়েছে।

 

Related articles

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...