Tuesday, June 23, 2026

দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ডুমুরজলায় ভস্মীভূত ৪টি বাস

Date:

Share post:

হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ৪টি বাসে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। রবিবার বিকেলে ওই এলাকার পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই এই বিধ্বংসী আগুন লাগে। ঘটনার খবর পেতেই এলাকায় ছুটে আসে দমকলের ২ ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলবাহিনীর আধিকারিকরা।

বিধ্বংসী এই আগুনে চারটি বাসের মধ্যে দু’টি স্কুল বাস এবং একটি মিনিবাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অপর একটি স্কুলবাসে আগুন লাগলেও সেটি আংশিক পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল সাড়ে ৪টে নাগাদ পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা একটি বাস থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে দমকলবাহিনী আসার আগেই চারটি বাসে আগুন ধরে যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, “দমকল আসতে দেরি করলে পার্কিং জোনে থাকা ২০টি গাড়িতেই আগুন ছড়িয়ে পড়তে পারত।” এবিষয়ে শিবপুর দমকল কেন্দ্রের ওসি জানিয়েছেন, কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...