Tuesday, June 23, 2026

দিলীপ ঘোষ, কুণাল ঘোষের দেখা হল কোথায়? আড্ডায় কী কথা হল?

Date:

Share post:

রোজই প্রায় মিডিয়ায় রাজনৈতিক তরজা হয়। BJP রাজ্য সভাপতি Dilip Ghosh কিছু বললেই কড়া জবাব দেন Trinamool এর রাজ্য সাধারণ সম্পাদক Kunal Ghosh.

এহেন দুই ঘোষ মেতে উঠলেন আড্ডায়। রবিবার একটি বিয়েবাড়িতে। তা দেখতেই কৌতূহলী চোখ অজস্র। কখনও প্রকাশ্য আড্ডা, কখনও ফিসফাস, কখনও হাসি। তার মধ্যেই টুকটাক খাওয়া।

ঘটনাস্থল বিরাটি। CN চ্যানেলের কর্ণধার শুভাশিস দাসের ছেলে সন্দীপনের বিয়ে। পাত্রী পূজা। সেই উপলক্ষ্যে প্রীতিভোজ। সন্ধেতে ঘুরে গেছেন Saugata Roy, Arup Biswas. এরপর আসেন Kunal Ghosh. তিনি যখন বসে তখনই ঢোকেন Dilip Ghosh. কুণালকে দেখেই হেসে এগিয়ে যান দিলীপ। কুণালও উঠে দাঁড়িয়ে এগিয়ে যান। দিলীপ বলে ওঠেন,” এতো চারপাশে সব ঘোষ।” তখন সেখানেই ছিলেন বিশ্ব বাংলা সংবাদের সম্পাদক অভিজিৎ ঘোষও। দিলীপ কুণালকে দাঁড়াতে হয় ছবি তুলতে আগ্রহীদের অনুরোধে। এরপর পাত্র পাত্রীর সঙ্গে সৌজন্য সারার পর আবার আড্ডায় বসেন দুজনে। পাশাপাশি দুটি সোফায় বসেন দুজনে। শুরু হয় গল্প। বর কনে এসে ছবি তুলে যান। আমন্ত্রিতরাও ছবি তুলতে শুরু করেন। চা, ফিশ ফিঙ্গার খান দুজনে। দিলীপ খান দই। কুণাল নেন চিকেন কাবাব। কুণালকে দিলীপ বলেন,” খাওয়া কমান। কোটা শেষ করবেন না।” দই খেতে গিয়ে দিলীপের প্রশ্ন,” গরু খাঁটি না দুধ খাঁটি?” কুণাল দিলীপকে বলেন,” আপনি তো সকাল থেকে কাজ বাড়াচ্ছেন। সাতসকালে বিবৃতি দেন। কাউন্টার করতে হয়।” দিলীপ বলেন,” সাড়ে চারটেয় উঠি। পাঁচটায় রেডি। দিনটা আগে শুরু করে ফেলি।” দুজনের কিছু কিছু কথা অবশ্য পাশ থেকে শোনা যায়নি। প্রায় একঘন্টা আড্ডার পর দিলীপবাবু বেরিয়ে যান। কুণাল বুফের দিকে পা বাড়ান।

আরও পড়ুন- ফের বেসুরো, সিপিএম নেতৃত্বের বদল চেয়ে সূর্যকান্তকে চিঠি কান্তি গঙ্গোপাধ্যায়ের

আরও পড়ুন- বিজেপির পুরসভা অভিযানে কড়া প্রশাসন, একনজরে পুলিশি ব্যবস্থা

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...