Tuesday, June 23, 2026

রাজ্যে নিম্নমুখী কোভিড গ্রাফ, সংক্রমণের পাশাপাশি কমল মৃত্যুও

Date:

Share post:

ফের কমল রাজ্যের দৈনিক সংক্রমণ। গতকাল রাজ্যে সংক্রমণ কমে ১ হাজার ৪০০-র নীচে নেমেছিল। রবিবার তা আরও খানিকটা নেমে ১ হাজার ৩০০-র নীচে দাঁড়িয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১ হাজার ২৯৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এইনিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ৫ হাজার ৩৯৪ জন। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৭২ জন। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং এবং কলকাতার স্থান।

সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে ২০ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৬ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৭৯৯ জন। সেইসঙ্গে সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ২২৪ জনের করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে চলছে গণ টিকাকরণ। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২ কোটি ২৫ লক্ষ ৯১ হাজার ৩৩৯ জন টিকা পেয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে জানানো হয়েছে।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...