Tuesday, June 9, 2026

বিজেপির পুরসভা অভিযানে কড়া প্রশাসন, একনজরে পুলিশি ব্যবস্থা

Date:

Share post:

বিজেপির (Bjp) পুরসভা অভিযানের অনুমতি দিল না পুলিশ। উল্টে কড়া পুলিশি (Police) ব্যবস্থা করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক বিজেপির পুর-অভিযানে কী ব্যবস্থা করা হচ্ছে?

• এক হাজার পুলিশ মোতায়েন থাকবে

• নেতৃত্বে থাকবেন অ্যাডিশনাল কমিশনার ও ২ যুগ্ম কমিশনার

• ৮ ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ কমিশনার থাকবেন

• বিশেষ নজরদারি থাকবে হিন্দ সিনেমার সামনে

• নজর থাকবে দুটি বিজেপির পার্টি অফিসে

• কুইক রেসপন্স টিম, জলকামান থাকবে

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের (Vaccine) প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে সোমবার পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) রীতিমতো হুইপ জারি করে বলা হয়েছিল, এই অভিযানে উপস্থিত খাকতেই হবে। কিন্তু এই অভিযানে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। কোভিড (Covid) পরিস্থিতিতে মিছিল করা যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অনুমতি না পেলেও পুরসভা অভিযান হবে বলে বিজেপি সূত্রের খবর। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, নির্দিষ্ট সময়ে মিছিল হবেই। একুশের নির্বাচনে ভরাডুবির পর এই প্রথম কোনও বড় অভিযানে নামতে চলেছে বিজেপি। সূত্রের খবর, ছোট ছোট দলে পুরসভার দিকে এগোবেন বিজেপি কর্মীরা, মিছিলের সামনে থাকবেন মহিলারা এবং কলকাতার কর্মী–সমর্থকদের মিছিলে উপস্থিতির উপর বেশি জোর দেওয়া হচ্ছে।

এই কারণে সতর্ক পুলিশ-প্রশাসন। কলকাতা পুরসভায় পৌঁছানোর আগেই রাস্তা আটকে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে করোনা পরিস্থিতিতে যখন রাজ্যে বিধিনিষেধ জারি তখন বিজেপির এই ধরনের অভিযান নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন- উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ পুষ্কর সিং ধামির, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...