Tuesday, June 23, 2026

মোদি-মমতার জন্য ২৬০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২ হাজার ৬০০ কেজি আম উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে উপহারের আমের প্যাকেট ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব মো. সানিউল কাদেরের হাতে তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মীর আলিফ রেজা, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার অনুপম চাকমা, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, সহকারী কমিশনার কল্যাণ মিত্র, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও বিজিবির সদস্যরা।

বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার অনুপম চাকমা জানান, বাংলাদেশ সরকারের উপহারের ২ হাজার ৬০০ কেজি আম ভারতে হস্তান্তর করা হয়েছে। সকালে উপহারের আমগুলি বেনাপোল বন্দরে এসে পৌঁছলে দ্রুত কাগজপত্রের কাজ শেষ করে ভারতে পাঠানো হয়।

আরও পড়ুন- ফের বেসুরো, সিপিএম নেতৃত্বের বদল চেয়ে সূর্যকান্তকে চিঠি কান্তি গঙ্গোপাধ্যায়ের

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...