Saturday, June 20, 2026

ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে উড়িয়ে দিল ইংল‍্যান্ড

Date:

Share post:

ইউরো কাপে( euro cup) কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে( Ukraine) উড়িয়ে দিল ইংল‍্যান্ড( England)। ম‍্যাচের ফলাফল ৪-০। সেমিফাইনালে ডেনমার্কের মুখোমুখি গ‍্যারেথ সাউথগেটের দল।

এদিন কোয়ার্টার ফাইনালের ম্যাচের প্রথম থেকে দাপট দেখায় হ‍্যারি কেনরা। যার ফলে ম‍্যাচের ৫ মিনিটের মাথায় গোল করে ইংল‍্যান্ডকে এগিয় দেন হ‍্যারি কেন। রাহিম স্টারলিংয়ের বাড়ানো পাস থেকে তিনি নির্দিষ্ট লক্ষ্যে বলটাকে পাঠিয়ে দেন। এরপর প্রথমার্ধে একাধিক আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় সাউথগেটের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইংল‍্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কার্যত ইউক্রেন শিবিরে ত্রাস সৃষ্টি করেছিল কেন, স্টার্লিংরা। ৪৬ মিনিটে ব্রিটিশ ফুটবল ব্রিগেডকে ২-০ গোলে এগিয়ে দেন হ্যারি মিগুয়ের। এর মাত্র চার মিনিটের মধ্যেই ইংল‍্যান্ডের আসে তৃতীয় গোলটা। ম‍্যাচের ৫০ মিনিটে ইংল‍্যান্ডকে ৩-০ গোলে এগিয়ে দেন কেন। এরপর ও যেন ইউক্রেনের বিরুদ্ধে  আটকানো যাচ্ছিলো না সাউথগেটের দলকে। যার ফলে ম‍্যাচের ৬৩ মিনিটে ইংল‍্যান্ডের চতুর্থ গোলটি করেন জর্ডন হেন্ডারসন।

আরও পড়ুন:ইউরো কাপের সেমিফাইনালে ডেনমার্ক

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...