Saturday, April 4, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক সুলতান সিং, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত বালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘ লড়াই শেষ করে রবিবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই জটিল ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন প্রাক্তন বিধায়ক সুলতান সিং। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে রাজ্যের এক দাপুটে আইপিএস আধিকারিক হিসেবে পরিচিত ছিলেন তিনি। প্রথমে কংগ্রেসের হয়ে হাওড়া লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে পরাজিত হন। এর পরে যোগ দেন তৃণমূলে।

২০১১ সালে তৃণমূলের টিকিটে বালি থেকে জেতার পর তাঁকে রাজ্য ভুতল পরিবহন নিগমের চেয়ারম্যানের পদ দেন মুখ্যমন্ত্রী। এরপর হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সদস্য ছিলেন সুলতান সিং। পরে মারণরোগ ধরা পড়ার পর রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।  রবিবার তাঁর মৃত্যুর খবর পেয়েই টুইটে শোকবার্তায় তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...