Friday, April 3, 2026

কঙ্গনার পাসপোর্ট পুনর্নবীকরণ রুখতে এবার আদালতে জাভেদ আখতার

Date:

Share post:

অভিনেত্রী কঙ্গনা রাওয়াতকে চাপে ফেলে এবার তার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার(Javed Akhtar)। শনিবার বোম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে আদালতের কাছে জাভেদ আখতারের আবেদন, কঙ্গনা রানাওয়াতের(Kangana Ranaut) পাসপোর্ট যেন পুনর্নবীকরণ(renew) না করা হয়।

জানা গিয়েছে, বর্তমানে পাসপোর্ট সমস্যার জেরে বিপাকে পড়েছেন কঙ্গনা রানাওয়াত। শুটিংয়ের কাজে তারা অবিলম্বে বিদেশ যাওয়া প্রয়োজন কিন্তু পাসপোর্ট পুনর্নবীকরণ প্রক্রিয়া আটকে থাকায় দেশের বাইরে যেতে পারছেন না তিনি। এই সমস্যার জেরে সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। সেখানে তিনি আবেদন জানান, আদালত যেন দ্রুত পাসপোর্ট অথোরিটিকে নির্দেশ দেয় তাঁর পাসপোর্টের পুনর্নবীকরণ করে দেওয়া জন্য। একইসঙ্গে তিনি বলেন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার অসিলায় পাসপোর্ট রিনিউ করার এই প্রক্রিয়া আটকে রাখা হয়েছে।

আরও পড়ুন:বেটি বাঁচান! মোদিকে চিঠি লিখে যোগীরাজ্যে ‘আত্মঘাতী’ গৃহবধূ

তবে কঙ্গনা রানাওয়াত আদালতের দ্বারস্থ হলেও পাল্টা পিটিশন দায়ের করেছেন জাভেদ আখতার। যেখানে তিনি বলেছেন, অভিনেত্রী দ্রুত নিজের পাসপোর্টের পুনর্নবীকরণ চেয়ে আদলতকে এমন কিছু তথ্য দিয়েছেন যা পুরোপুরি সত্য নয়। আদালতকে কঙ্গনা বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেই দাবি করেছেন জাভেদ। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ২০২০ সালের নভেম্বর মাসে একটি টেলিভিশনের সাক্ষাত্‍কার চলাকালীন আপত্তিকর কিছু মন্তব্য করেন কঙ্গনা। যার প্রতিবাদে কঙ্গনার বিরুদ্ধে মানহানীর একটি ফৌজদারি মামলা দায়ের করেন জাভেদ। সেই মামলার তদন্ত বা শুনানি এখনও শুরু হয়নি। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিনেত্রী বিদেশযাত্রা আটকানোর আবেদন জানান তিনি। এদিকে কঙ্গনার পাসপোর্ট পুনর্নবীকরণ আদালতে অন্য দিকে মোড় নেওয়ায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়তে চলেছেন ‘কুইন’ খ্যাত অভিনেত্রী।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...