Saturday, June 20, 2026

বেলঘরিয়ায় তৃণমূলের পার্টি অফিসের চলল গুলি, ২ কর্মীকে বেধড়ক মার

Date:

Share post:

শনিবার রাতে বেলঘরিয়া পার্টি অফিসে(Belgharia Party office) হামলা চালাল দুষ্কৃতীরা। পার্টি অফিসে ঢুকে তৃণমূল কর্মীদের বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। অভিযোগ উঠেছে গুলি চালানোরও। হামলার জেরে গুরুতর আহত ২ তৃণমূল কর্মীকে(TMC worker) ইতিমধ্যেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিজেপির(BJP) হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল।

আরও পড়ুন:বেটি বাঁচান! মোদিকে চিঠি লিখে যোগীরাজ্যে ‘আত্মঘাতী’ গৃহবধূ

তৃণমূলের তরফে অভিযোগ, শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ বাইকে করে ৮-১০ জন দুষ্কৃতী দেশপ্রিয় নগরে তৃণমূলের পার্টি অফিসে চড়াও হয়। তৃণমূল কর্মীদের টেনে বের করে বন্দুকের বাঁট দিয়ে ব্যাপক মারধর করে তারা। পালানোর সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও চালায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি জানান, এলাকায় প্রমোটিংয়ের নামে দুষ্কৃতীরাজ বেড়েছে। বিজেপির মদতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁর। যদিও মদন মিত্রের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। পাল্টা দিলীপ ঘোষ অভিযোগ করেছেন ঘটনায় মদন ঘনিষ্ঠদের হাত রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...