Tuesday, June 9, 2026

আইনজীবি নিগ্রহে পাঁচ বছরের জেল ও দশ লক্ষ টাকা জরিমানার প্রস্তাব

Date:

Share post:

আইনজীবিদের সুরক্ষা দিতে নতুন আইন তৈরিতেআইনজীবি সরব হল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই এই নতুন বিলের খসড়া সর্বসমক্ষে এনেছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সাত সদস্যের কমিটি। আইনজীবিদের হেনস্থা বা মারধর করলেই প্রমাণের ভিত্তিতে পাঁচ বছরের জেল ও দশ লক্ষ টাকা জরিমানা হবে বলে খসড়ায় জানানো হয়েছে। এই খসড়া সর্বসমক্ষে আনা হয়েছে। আগামী ৯ জুলাই-এর মধ্যে জনগণের প্রতিক্রিয়া চেয়েছে সাত সদস্যের কমিটি।
আইনজীবিদের নিগ্রহের হাত থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ এই বিলের খসড়া সরকারের কাছে পাঠাচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তাদের তরফে বরিষ্ঠ আইনজীবি ও আইনের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে এই বিশেষ কমিটি গড়া হয়েছে ।
আগামী ১৯ জুলাই থেকে লোকসভার বাদল অধিবেশন বসবে। তখনই এই বিল নিয়ে আলোচনা হতে পারে এমনই আশা করছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...