Wednesday, June 24, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন মিতালি, নিয়মরক্ষার ম‍্যাচে ৪ উইকেটে জিতল ভারত

Date:

Share post:

নজির গড়লেন মিতালি রাজ( Mithali raj)। শনিবার ইংল‍্যান্ডের ( England )বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন তিনি। মহিলাদের তিন ফর্ম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন মিতালি।

শনিবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে শুধু রানই করলেন না, ম‍্যাচও জেতালেন মিতালি। ৮৬ বলে ৭৫ রান করে অপরাজিত থাকলেন তিনি। এই রান করতেই নজির গড়লেন মিতালি। মহিলাদের তিন ফর্ম্যাটের ক্রিকেটে মিতালির রান সংখ‍্যা দাড়াল ১০,২৭৭। এক্ষেত্রে পিছনে ফেলে দেন ইংল্যান্ড অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে। তাঁর রান সংখ‍্যা ১০,২৭৩।

শুধু রেকর্ড গড়াই নয়, এদিন ইংল‍্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচ জেতালেন মিতালি। একদিনের সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছিল। শনিবার নিয়মরক্ষার ম্যাচে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জেতে ভারত। ইংল্যান্ডের ২১৯ রান তাড়া করতে নেমে তিন বল বাকি থাকতেই ভারত ৬ উইকেটে হারিয়ে ২২০ রান তুলে ফেলে।

আরও পড়ুন:কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনা

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...