Saturday, April 4, 2026

উইম্বলডনে শেষ ষোলোয় পৌঁছে গেলেন রজার ফেডেরার

Date:

Share post:

উইম্বলডনে ( Wimbledon)শেষ ষোলোয় পৌঁছে গেলেন রজার ফেডেরার( roger federer)। শনিবার তিনি হারালেন ক্যামেরন নোরিকে। ম‍্যাচের ফলাফল ৬-৪, ৬-৪, ৫-৭, ৬-৪। এই জয়ের ফলে শনিবার নতুন রেকর্ড গড়ে ফেললেন ফেডেরার। এই নিয়ে ৬৯ বার গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। উইম্বলডনে এটা ফেডেরারের ১০৪তম জয়।

এ দিন প্রথম দু’টি সেটে সহজে জয় পেয়ে যান ফেডেরার। ৬-৪, ৬-৪ এগিয়ে যাওয়ার পর তৃতীয় সেটে  চলে হাড্ডাহাড্ডি লড়াই। ৫-৭ সেটটি হেরে যান ফেডেরার। তবে চতুর্থ সেটে ফের ঘুরে দাঁড়ান তিনি। ৬-৪-এ নোরিকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে যান তিনি। এই নিয়ে ১৮ তম বার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন ফেডেক্স।

ম্যাচের পর ফেডেরার বলেন,”এই ধরনের পরিসংখ্যান শুনতে বেশ ভাল লাগে। তবে আমি এখন প্রতিটি মিনিটের খেলা উপভোগ করি। সঙ্গে বিশ্বাস করি, আমার মধ্যে আরও টেনিস অবশিষ্ট রয়েছে। এই ৪০ বছরে পৌঁছে যে ভাবে খেলছি, তাতে আমি খুশি। এখন খেলার ফল যাই হোক না কেন, সেটা আমার কাছে বোনাস।”

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন মিতালি, নিয়মরক্ষার ম‍্যাচে ৪ উইকেটে জিতল ভারত

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...