Monday, April 6, 2026

বিজেপিকে জয়ের শুভেচ্ছা ব্যাডমিন্টন তারকা সাইনার, শুরু বিতর্ক

Date:

Share post:

খেলাধুলোর জগতও আজকাল আর রাজনৈতিক দলাদলি থেকে মুক্ত থাকতে পারছে না। যে ক্রীড়াবিদদের ‘মডেল’ মনে করে অনুসরণ করতে চায় দলনির্বিশেষে তরুণ প্রজন্ম, তাঁরাও দলীয় রাজনীতির রঙ থেকে গা বাঁচাতে পারছেন না। ব্যাডমিন্টন তারকা সাইনা নেহয়ালের সাম্প্রতিক কীর্তিতে তা স্পষ্ট হল আবার। উত্তরপ্রদেশের (uttar pradesh) জেলা পরিষদ তথা জেলা পঞ্চায়েত চেয়ারম্যান নির্বাচনে খুবই ভাল ফল করেছে বিজেপি (bjp)। সাম্প্রতিক পঞ্চায়েত ভোটের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপির এই জয়ের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সাইনা (saina)। তিনি লেখেন, জেলা পঞ্চায়েত চেয়ারম্যান নির্বাচনে বিজেপির বিপুল জয়ের জন্য যোগী আদিত্যনাথকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রসঙ্গত, এই ভোটে ৭৫ টি আসনের মধ্যে ৬৭ টিতেই জয় পেয়েছে বিজেপি।

সাইনার এই টুইটের সমালোচনা করেছে একাধিক বিরোধী রাজনৈতিক দল। রাষ্ট্রীয় লোকদল সভাপতি জয়ন্ত চৌধুরী সানিয়াকে ‘সরকারি শাটলার’ বলে তোপ দেগেছেন। কংগ্রেস বলেছে, এই খোলামেলা রাজনৈতিক অবস্থানের পর তাঁর আর কোনওদিন খেলাই উচিত নয়। যদিও বিজেপি নেতারা মনে করাচ্ছেন, গত বছর জানুয়ারিতে দিল্লি নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই ব্যাডমিন্টন তারকা তাই সাইনার পক্ষে বিজেপিকে শুভেচ্ছা জানানো অস্বাভাবিক নয়।

আরও পড়ুন:জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ঘোড়ার গাড়িতে মোটরসাইকেল চাপিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...