Saturday, April 4, 2026

রাফাল ইস্যুতে মোদি ও কেন্দ্রকে সরাসরি আক্রমণ সুখেন্দু শেখরের

Date:

Share post:

ভারতের সঙ্গে রাফাল (Rafale) চুক্তি নিয়ে সম্ভাব্য দুর্নীতির বিচারবিভাগীয় তদন্ত শুরু করেছে ফ্রান্স (France) ৷ এবার সেই ইস্যুতে রবিবার সাংবাদিক বৈঠক থেকে মোদিকে ও কেন্দ্রকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendusekhar Roy)। এদিন তিনি অভিযোগ করেন , ৫২৬ কোটি টাকা দামে যুদ্ধবিমান গুলি কেনার কথা ছিল। অথচ পরে সেই একই বিমানগুলি ১৬৭০ কোটি টাকা দিয়ে কেনা হল।
তিনগুণ অর্থ ব্যয় করা হল। কেন হল, কী কারণে হল, তা কিন্তু কেউ জানে না। যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে সুখেন্দু শেখরের জিজ্ঞাসা, কেন এত বেশি দাম দিয়ে বিমানগুলি কেনা হল, কী কারণে হল, তা কেউ জানে না।
প্রসঙ্গত, গতকাল দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল ফিনান্সিয়াল প্রসিকিউটর’স অফিস বা পিএনএফ জানিয়েছে, রাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা এবং ভারতের মধ্যে ২০১৬ সালে ৫৯ হাজার কোটি টাকার ৩৬টি যুদ্ধবিমান কেনার চুক্তিতে সম্ভাব্য দুর্নীতির অভিযোগ উঠেছে ৷  এই অতি সংবেদনশীল অভিযোগের উচ্চপর্যায়ের বিচারবিভাগীয় তদন্ত করা হবে ৷
এদিন শীতলকুচিতে ভোটের সময় গুলি চালানোর তদন্ত প্রসঙ্গে
তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ভূমিকায় প্রশ্ন উঠতেই পারে। গুলি চালানোর বিষয়ে যাদের ডেকে পাঠানো হয়েছিল সিআইডি-র (CID) তরফে, কেন্দ্রীয় বাহিনী থেকে তাঁরা কেউ গুলি চালানোর ঘটনার তদন্তের সাহায্যের জন্য আসেননি। যারা গুলি চালিয়েছিলেন বলে অভিযুক্ত, তাঁরা কেউ সাক্ষী দিতে আসেননি। এতেই দিবালোকের মতো পরিষ্কার যে ঘটনায় কার কী ভূমিকা ছিল।’ বিজেপি (BJP) নেতা জন বার্লার (John Barla) এফআইআর প্রসঙ্গে তিনি বলেন, কে কার বিরুদ্ধে এফআইআর করছে তাতে কিছু এসে যায় না। এফআইআর যে কেউ করতে পারেন। পুলিশ নিজের কাজ করবে।

এরই পাশাপাশি সুখেন্দু শেখর রায় এদিন জানিয়েছেন, আগামিকাল তৃণমূলের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে। মূলত সলিসিটর জেনারেলের অপসারণের দাবি জানাবে তারা। তবে সুযোগ পেলে একাধিক ইস্যুতে কথা হতে পারে রাষ্ট্রপতির সঙ্গে। রাজ্যপালের অপসারণের দাবিও জানানো হতে পারে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...