Wednesday, June 24, 2026

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ভারতের প্রাক্তন গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়( Bhaskar Ganguly)। রবিবার সকালে বাড়ি নিয়ে আসা হয় ওনাকে। এখন অনেকটাই সুস্থ রয়েছেন ভাস্কর গঙ্গোপাধ্যায়।

গত সোমবার জ্বর এবং শরীরে অক্সিজেনের মাত্রাও কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল প্রাক্তন গোলরক্ষককে। তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। প্রথমে আইসিইউতে রাখলেও পরে হৃদরোগ বিভাগে স্থানান্তরিত করা হয় ভাস্কর গঙ্গোপাধ্যায়কে।

রবিবার ভাস্কর গঙ্গোপাধ্যায়কে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পেরে অনেকটাই নিশ্চিন্ত মিহির বসু। এদিন তিনি বলেন, “আজই বাড়ি এল ভাস্কর। এখন সব ঠিক আছে। ডাক্তারবাবুরা যা যা বলেছেন সেটা মেনে চলতে হবে। আর কিছুদিন অবশ্যই বিশ্রাম নিতে হবে ওকে।”

আরও পড়ুন:উইম্বলডনে মিক্সড ডাবলসের তৃতীয় পর্বে পৌঁছে গেলেন সানিয়া-বোপান্না জুটি

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...