Wednesday, June 24, 2026

অমর্ত্যর স্মৃতিকথা বিশ্বের সামনে অস্বস্তিতে ফেলবে মোদি সরকার ও বিশ্বভারতীকে!

Date:

Share post:

সারা বিশ্বের সামনে ফের মোদি সরকারের সংকীর্ণ রাজনীতি ও ধর্মীয় মেরুকরণ নীতি সামনে চলে আসবে। কারণ লন্ডনে প্রকাশিত হচ্ছে এডওয়ার্ড ল্যুসের (Edward Louise) লেখা অমর্ত্য সেনের (Amartya Sen) স্মৃতিকথা ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড’ (Home In The World)।

কলকাতা, শান্তিনিকেতন, ঢাকা, ক্যামব্রিজ- বলা যায় সারা বিশ্বই নোবেলজয়ী অর্থনীতিবিদে ঘর। আর সেই ঘরের কথায় উঠে এসেছে তাঁর স্মৃতিচারণায়। যিনি এই স্মৃতিকথা লিখেছেন, সেই এডওয়ার্ড ছিলেন ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিক। দিল্লিতে কর্মরত ছিলেন তিনি। তখন থেকেই পরিচয় অমর্ত্যর কাজের সঙ্গে।

তাঁর লেখা বইটি রয়েছে মোদি সরকারের সঙ্গে নোবেল জয়ী অর্থনীতিবিদের বিরোধ, নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে তাঁর সরে যাওয়া ইত্যাদি নানা বিষয়। অমর্ত্যর জবানিতে এডওয়ার্ড লিখছেন, দেশের উদারপন্থী ঐক্যের ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে বর্তমান বিজেপি সরকার। মুঘলদের ইতিহাস মুছে দিয়ে নতুন করে ইতিহাস লিখতে চাইছে তারা। আকবর-অশোকের ঐতিহাসিক সহিষ্ণুতার সংস্কৃতিকে ধ্বংস করছে বিজেপি। অমর্ত্য সেনের কথায় ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের ইতিহাস আজ সংকটের মুখে। 16 শতকে যখন আকবরের সভা নবরত্নে সরগরম, তখন রোমে বর্বরতার আগুন জ্বলছে। অথচ সেই ইতিহাসের মূল্য দিচ্ছে না মোদি সরকার।

এর পাশাপাশি অমর্ত্য সেনের শান্তিনিকেতনের জমি নিয়ে বিশ্বভারতীর দুর্নাম করার অপচেষ্টার কথা রয়েছে এই বইতে। সুতরাং বইটি প্রকাশ পেলে তা শুধু মোদি সরকার নয়, বিশ্বভারতীকেও বিশ্বের সামনে অস্বস্তিতে ফেলবে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...