Sunday, May 3, 2026

বিজেপির ভুয়ো দাবি, জাতীয় মানবাধিকার কমিশনে এবার তৃণমূলের পাল্টা

Date:

Share post:

অভিযোগ, দু’দিন আগে বিজেপির তরফ থেকে এই ছবিগুলি দেখিয়ে বলা হয়েছিল বিজেপি নির্যাতিত হয়েছে। কিন্তু পরে দেখা গিয়েছে বিজেপির নির্যাতনের জেরে সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছেন তৃণমূলের কর্মীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে ওসি এবং জাতীয় মানবাধিকার কমিশনের কাছে। তৃণমূল জানিয়েছে, তাঁদের দলের অনেক কর্মী এবং নেতা গৃহহীন। সেই কারণে ভূপতিনগর থানায়-এর ওসির কাছে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওসি তদন্ত করছেন। তবুও বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির তত্ত্বাবধানে ধীরে ধীরে সহিংসতা বাড়ছে। বিজেপি বলছে, টিএমসি সেই সহিংসতায় জড়িত। বিজেপি নেতারা টিএমসি কর্মীদের বাড়ির দিকে বোমাও ফেলেছিলেন।

দেখুন অভিযোগপত্রটি

অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশন এক পক্ষের জায়গায় যাচ্ছে। বিজেপি দেওয়া লিস্ট অনুযায়ী ঘুরছে। বিজেপির সাজানো ঘটনায় ঘুরছে। আসল ঘটনাগুলি দেখতে আসুক। বিজেপিই মেরে দেখাচ্ছে যেন ওরা আক্রান্ত হয়েছে। কিন্তু আক্রান্ত হয়েছে তৃণমূলের কর্মীরা।

এ বিষয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “বিজেপি সন্ত্রাস করে মিথ্যে গল্প ফাঁদছে। নির্যাতিত হচ্ছেন তৃণমূলের কর্মীরা।”

আরও পড়ুন-ফের দিল্লি যাচ্ছেন শুভেন্দু? কারণ নিয়ে জোর জল্পনা

অভিযোপত্রে বিজেপির যারা এই সহিংসতার সঙ্গে জড়িত তাঁদের নাম উল্লেখ করা হয়েছেঃ

সুখদেব দলুই, অনুপ দলুই, আনন্দ দলুই, বিপ্লব মাইতি, সত্যেন্দু পাণ্ডা, সুরজিৎ মাজি, আনন্দ গায়েন, শতদল বর্মন, তারক উপাধ্যায়, মনিশঙ্কর গায়েন, মেঘনাদ বর্মন, গোবিন্দ বর্মন,নারায়ণ মাইতি, ভাগীরথ খাটুয়া, রতন খাটুয়া, কার্তিক চক্রবর্তী, খোকন মণ্ডল, জগদীশ পট্টনায়ক, গৌরাঙ্গ বেরা, প্রতাপ বর্মন।

যে তৃণমূলের কর্মী যারা ঘরছাড়াঃ

সন্ধ্যা জানা, হরিপদ জানা, নিতাই বেরা, নকুল খাটুয়া, তাপস ভুঁইয়া, শঙ্কর বর্মন, অজিত বর্মন, অস্তিক দলুই, রাজকুমার বেরা, অভিরাম গায়েন, অভিরাম জানা, বিপিন দলুই, নারায়ণ মাইতি, দিলীপ দলুই, বিশ্বব্রত দলুই, সুব্রত দলুই, দেবব্রত দলুই, বলাই জানা, রবীন্দ্রনাথ দলুই, দিলীপ জানা, বাগেশ্বর দলুই, অজিত লায়া, দেবানন্দ বেরা, নরেশ কারণ, দেবাঞ্জন দলুই, অমলেন্দু দাস, উত্তম কুমার দাস, সুকুমার ভুন্ডা, বুদ্ধদেব বেরা, দিবাকর বার, রাজকুমার মান্না, পঙ্কজ বার, মিলন বার, দারকেশ দাস, অম্বিকাশ মান্না, কালিপদ বর্মন, বরুন কুমার সাহু, দীনেশ বারিক, অনির্বান মাঝি, জয়দেব বেরা, পুলকেশ জানা, শিবশঙ্কর গায়েন, শুকদেব মান্না, বকুল বেরা সহ প্রমুখ।

 

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...