Saturday, March 28, 2026

নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

কয়েকদিনের সাময়িক বিরতির পর ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে বুধবার থেকে ভারী বৃষ্টির (heavy rainfall) সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal)। বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হবে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা (Depression)। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এদিকে, বিহার থেকে ওড়িশা পর্যন্ত আরও একটি উত্তর-দক্ষিণমুখী নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশি পরিমাণ জলীয়বাষ্প নিয়ে ঢুকছে রাজ্যে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে (North Bengal) সপ্তাহভর বৃষ্টি চলবে। বুধবার অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও জলপাইগুড়িতেও। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস আছে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।

এদিকে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

 

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...