Thursday, June 18, 2026

T20 WC: ফাইনালের মঞ্চে বিনোদনের মহা ধামাকা, পারফর্ম করবেন পপ তারকা

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) ফাইনালে (Final) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দর্শকদের ভরপুর বিনোদনের আয়োজন । মেগা ফাইনাল ম্যাচ শুরুর আগে থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই মঞ্চেই পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ গায়ক রিকি মার্টিন (Ricky Martin)। তাঁর লাইভ পারফরম্যান্সে ফাইনালের আগে স্টেডিয়ামের আবহ একেবারে উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান। দর্শকদের জন্য সাজানো হয়েছে একটি বিশেষ লাইভ মিউজিক শো, যেখানে নিজের জনপ্রিয় ল্যাটিন পপ গানে মঞ্চ মাতাবেন রিকি মার্টিন।

এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরই শুরু হবে ক্রিকেটের (Cricket) মহারণ। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন (Champion) ভারত (India) এবং নিউজিল্যান্ড (Newzealand)। আহমেদাবাদের ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। এর আগে মুম্বইতে ভারতের প্রথম ম্যাচের আগে হয়েছিল জমকালো সাংস্কৃতি অনুষ্ঠান।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...