Wednesday, April 1, 2026

এবার করোনামুক্তি উদযাপন করবে আমেরিকা, বাইডেনের ঘোষণায় বিতর্ক

Date:

Share post:

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যখন করোনার তৃতীয় ঢেউয়ের আগাম সতর্কবার্তা শোনাচ্ছেন তখন করোনামুক্তি উদযাপন করার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট (US president) জো বাইডেন। দেশের স্বাধীনতা দিবসে তাঁর দাবি, করোনা থেকে মুক্তি পেয়েছে আমেরিকা (US)। অতিমারি (pandemic) মোকাবিলায় পুরোপুরিভাবে সফল তাঁরা। টিকাকরণে বিশ্বে কার্যত নেতৃত্ব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (United States)। রবিবার আমেরিকার স্বাধীনতা দিবসে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। স্বাধীনতা দিবসের সঙ্গে করোনা মুক্তিও উদযাপন করা হবে বলে ঘোষণা করেন বাইডেন।

এদিন, হোয়াইট হাউসের সাউথ লনে প্রায় হাজারখানেক অতিথি আমন্ত্রিত ছিলেন। সকলেই জরুরি পরিষেবা ও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। সেখানেই বাইডেন করোনার বিরুদ্ধে কার্যত জয় ঘোষণা করেছেন। তিনি বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি, সারা দেশ একসঙ্গে সচল হচ্ছে। ভাইরাস এখনও বিশ্ব থেকে বিদায় নেয়নি তবে আমেরিকাবাসী ভাইরাসের শাসন থেকে মুক্তি পেয়েছে। দেশকে আর কোনওভাবেই এই ভাইরাস বিপর্যস্ত করতে পারবে না। যদিও বাইডেনের ঘোষণার পর প্রশ্ন উঠছে, করোনায় ৬ লক্ষাধিক মৃত্যুর রেকর্ড নিয়ে বিশ্ব তালিকায় প্রথমে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে এখনই করোনামুক্তি উদযাপনের কথা বলছে? কারণ করোনার সম্ভাব্য তৃতীয় অভিঘাতের সতর্কবার্তা এখনও আছে। অবশ্য মার্কিন ভাইরোলজিস্ট অ্যান্তনি ফাউচির দাবি, দুটো ভ্যাকসিন নেওয়ার পর এখন দেশ নিরাপদ।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...