Wednesday, June 24, 2026

ময়নাগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৬৬ টি পরিবারের

Date:

Share post:

ফের বিজেপিতে বড়সড় ভাঙন ময়নাগুড়িতে। ৬৬ টি পরিবার যোগ দিল তৃণমূলে। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির খাগড়াবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৬/১৩৭ নং বুথের ৬৬ টি পরিবার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে ‌নেয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান, ময়নাগুড়ির ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায়।

আরও পড়ুন:নন্দীগ্রাম-মামলার এজলাস বদলে মুখ্যমন্ত্রীর আর্জির রায় ঘোষণা ৭ জুলাই

এবার বিধানসভা নির্বাচনে ময়নাগুড়ি বিধানসভায় জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী কৌশিক রায়। এর পরেও বিজেপিতে যেভাবে ভাঙন দেখা দিচ্ছে তাতে পরবর্তী সময়ে ময়নাগুড়ির রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই যোগদানের বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ ময়নাগুড়ির বিজেপির নেতৃত্ব। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসে যোগদানকারীরা জানান, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সেজন্য তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ রায় বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আজকে এই যোগদান সভার আয়োজন করা হয়।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...