Friday, June 19, 2026

মাস্কবিধি তুলে দিয়ে পরা-না পরার সিদ্ধান্ত দেশবাসীর উপরেই ছাড়তে চায় ব্রিটেন 

Date:

Share post:

বাইরে বেরোলে মাস্ক (mask) পরতেই হবে এমন সরকারি বিধি তুলে দিতে চলছে ব্রিটিশ সরকার (UK)। চলতি মাসে লকডাউন উঠে গেলেই দেশবাসীকে এই স্বাধীনতা দেওয়া হবে। অর্থাৎ কেউ মাস্ক পরবে কি পরবেন না সেই সিদ্ধান্ত প্রত্যেকে নিজেই নেবে। মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকবে না। করোনাকালে নিজের ভাল-মন্দ বোঝার দায় এবার নাগরিকদের উপর এভাবেই ছাড়তে চায় বরিস জনসন প্রশাসন।

 

গত মাসেই ব্রিটেনে লকডাউন (Lockdown) সম্পূর্ণ তুলে দেওয়ার ভাবনা ছিল। কিন্তু ডেল্টা স্ট্রেনের প্রকোপে সেই সিদ্ধান্ত বাতিল করতে হয়। তবে শোনা যাচ্ছে, চলতি মাসের ১৯ তারিখে লকডাউন তুলে দেওয়া হতে পারে। এরপর শিথিল করা হবে করোনা-বিধিও (coronavirus restrictions)। এমনকি বাধ্যতামূলক থাকবে না মাস্ক পরাও। ব্রিটিশ মন্ত্রী রবার্ট জেনরিক জানিয়েছেন, ১৯ জুলাই সম্পূর্ণভাবে লকডাউন তুলে দেওয়ার কথা ভাবছে সরকার। এবার সাধারণ মানুষের হাতেই ব্যাপারটি ছেড়ে দেওয়া হবে। মাস্ক পরবেন কি পরবেন না, তার দায়িত্বও তাঁদেরই নিতে হবে। প্রসঙ্গত, জার্মানি, ইটালি-সহ ইউরোপের একাধিক দেশ এর আগেই মাস্ক পরার বিধি তুলে দিয়েছে। করোনা টিকাকরণের জেরেই জনগণকে এই ‘স্বাধীনতা’ দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্রিটেন।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...