Monday, April 13, 2026

বিজেপি-‘ঘাঁটি’-তে ফের ভাঙন, এবার দল ছাড়ছেন পাসাং ডিকি শেরপা

Date:

Share post:

ফের বিপাকে পদ্ম-শিবির৷

এবার বিজেপি ছাড়ার কথা জানালেন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ পাসাং ডিকি শেরপা।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে তিনি চিঠি দিয়েছেন জেলার শীর্ষ নেতাদের। একদফা কথাও হয়েছে তৃণমূলের জেলা-নেতৃত্বের সঙ্গে৷ ‘বিদ্রোহী’ পাসাং ডিকি বলেছেন, “তৃণমূলে আমরা মিলেমিশে কাজ করতাম। কিন্তু বিজেপিতে এটা সম্ভব নয়। ওদের কায়দা আমার পছন্দ নয়। তাই বিজেপি না করার সিদ্ধান্ত নিয়েছি।’”

আরও পড়ুন: আজ বিজেপির পুর-অভিযান ঘিরে সতর্ক প্রশাসন, একনজরে পুলিশি ব্যবস্থা

একুশের ভোটের মুখে কালচিনিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী জনসভায় হাজির হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি ও জেলা পরিষদের প্রাক্তন মেন্টর মোহন শর্মা। তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দেন জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ পদ্মা রায় এবং পাসাং ডিকি শেরপা। নির্বাচনে বিজেপি এই জেলায় তুলনায় ভালো ফল করেছে। কিন্তু তবুও পাসাং ডিকি বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন। রাজ্য বিজেপির কাছে এই ঘোষণা বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। কারণ ওই জেলার সংগঠনের দায়িত্বে থাকা পাসাং বিজেপি ছাড়লে গেরুয়া শিবিরে বড় ধাক্কার আশঙ্কা করছে পদ্ম -বাহিনী৷ তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেছেন, “পাসাং ডিকি শেরপা আবার দলে ফিরতে চেয়ে চিঠি দিয়েছেন শুনেছি৷ চিঠি পেলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলব।”

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...