Saturday, April 4, 2026

দারিদ্র্য এবং অশিক্ষা দূর করবে দুই সন্তান নীতি, মত অসমের মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

কদিন আগেই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) রাজ্যে মুসলিম মহিলাদের কাছে আবেদন করেছিলেন তারা যে ‘জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি’ মেনে চলেন এবং রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দারিদ্র্য এবং থাকার জায়গার যে অভাব আছে তা কমাতে সাহায্য করেন। অসমের মুখ্যমন্ত্রী (Assam Chief Minister) বলেন, ‘অসমে যে দুই সন্তান নীতি( two-child policy) নেওয়া হয়েছে একমাত্র সেটাই এই রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে থাকা দারিদ্র্য এবং অশিক্ষা দূর করতে পারে। এটা ছাড়া অন্য কোনও উপায় নেই।’ একইসঙ্গে তিনি বলেন, ‘ এটাই তাদের সমাজের উন্নয়ন করতে পারে কিন্ত দেখা যাচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের লোকজন জনসংখ্যা কমাতে কোনও আগ্রহ দেখাচ্ছেন না এবং তারা এটা করতে এগিয়েও আসছেন না।’
তিনি আরও বলেন, আগামী মাসেই রাজ্যের মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করব এবং আমি নিশ্চিত যে সরকার যে জন্ম নিয়ন্ত্রণ পলিসি নিয়েছে তাকে তাঁরা সমর্থন করবেন।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...