Saturday, April 4, 2026

নিমেষে ভাইরাল সায়নী ঘোষের টুইট, পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে এমন কী লিখলেন তৃণমূল নেত্রী

Date:

Share post:

জ্বালানির দাম বাড়তে বাড়তে রাজ্যের একাধিক জেলায় সেঞ্চুরি পার করেছে। কলকাতাতেও দাম ১০০ ছুঁই ছুঁই। দেশের একাধিক রাজ্যে অনেকদিন আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোল। যদিও এনিয়ে কেন্দ্রীয় সরকারে বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। আজ পেট্রোলের দাম নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে রাজ্যের শাসক দল। পাশাপাশি সরব হয়েছেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নি ঘোষও।সরাসরি বিজেপিকে কটাক্ষ করে একটি টুইটে তিনি লিখেছেন,’ইসবার ১০০ পাড়’।
২১ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের প্রচারে বার বার দাবি করেছিল যে, তারা এবার ২০০ আসন পাবে। কিন্তু ফলাফলে তারা ১০০-র কাছাকাছিও পৌঁছতে পারেনি। তবে পেট্রোলের দামে তারা ১০০ পেরিয়ে গিয়েছে। আর তাই সায়নী টুইট করে কটাক্ষ করেছে গেরুয়া শিবিরকে। ভোতের আগে বিজেপি দাবি করেছিল, ‘ইস বার ২০০ পার। কিন্তু তাদের আশা পূরণ হয়নি। তাই সায়নী টুইটে লিখেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি তাদের ২০০ আসন পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি ঠিকই। কিন্তু গোটা দেশে পেট্রোলের দামে তার #IssBar100Paar করে ফেলেছে।’ পাশাপাশি সায়নী লিখেছেন, ‘#56inchTrouble আমার প্রিয় দেশবাসী।’


গেরুয়া শিবিরকে পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে ভিন্ন সুরে কটাক্ষ করতেই সায়নীর পোস্টটি নিমেষে ভাইরাল হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...