Saturday, April 4, 2026

উত্তরপ্রদেশে বিজেপিই ফিরবে, কনফিডেন্ট যোগীর পাল্টা জবাব ওয়েইসিকে

Date:

Share post:

শনিবার AIMIM সুপ্রিমো ওয়েইসি (Asaduddin Owaisi) দাবি করেছিলেন উত্তরপ্রদেশে আর ক্ষমতায় আসবে না বিজেপি। তাঁর দাবি, ‘আমরা যোগী আদিত্যনাথকে আরও একবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসতে দেব না। আমরা কঠিন পরিশ্রম করলে কোনও কিছুই অসম্ভব নয়’। ওয়েইসির এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।(Yogi Adityanath) ওয়েইসির চ্যালেঞ্জ গ্রহণ করে যোগীর দাবি, আরও একবার উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসবে। এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

রবিবার যোগী বলেন, ‘‘ওয়েইসিজি জাতীয় নেতা। তিনি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচার করেন মানুষের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে। যদি উনি চ্যালেঞ্জ করেন তা হলে বিজেপি কর্মীরা ওঁর চ্যালেঞ্জ গ্রহণ করছেন। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে বিজেপি ফের উত্তরপ্রদেশে ক্ষমতায় আসছে।’ তিনি আরও জানান, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের ৩০০-র বেশি আসনের লক্ষ্যমাত্রা দিয়েছে। সেই লক্ষ্য পূরণ হবে বলেই দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- বিজেপির পুরসভা অভিযানের অনুমতি দিল না পুলিশ, ঘেরাও নিয়ে অনড় দিলীপ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...