Friday, April 3, 2026

JEE Main 2021 date: কবে হবে পরীক্ষা? দিন ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

জয়েন্ট এন্ট্রান্স (JEE Main)-এর তৃতীয় পর্বের পরীক্ষা হবে ২০ থেকে ২৫ জুলাই। চতুর্থ দফার পরীক্ষা হবে ২৭ জুলাই থেকে ২ অগাস্ট। জানিয়েদিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। এখনও পর্যন্ত যাঁরা নাম নিবন্ধন করতে পারেননি তাঁদের আরও একবার আবেদনের সুযোগ দেওয়া হল।

করোনা অতিমারী পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্সের দুটি পর্বের পরীক্ষার দিন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। অবশেষে সেই জোট কাটলো। পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, মঙ্গলবার অর্থাৎ আজ রাত থেকেই আবেদন করা যাবে। নাম নিবন্ধনের সময় থাকছে ৮ জুলাই রাত পর্যন্ত।

আরও পড়ুন-স্ট্যান স্বামীর মৃত্যুর প্রতিবাদে এককাট্টা বিরোধীরা, রাষ্ট্রপতিকে চিঠি সোনিয়া-মমতাসহ ১০ শীর্ষ নেতৃত্বের

নিশঙ্ক আরও জানিয়েছেন, চতুর্থ পর্বের পরীক্ষার জন্য আবেদন করতে হবে ৯ থেকে ১২ জুলাইয়ের মধ্যে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের সময় পরীক্ষা-কেন্দ্র বদল করতে পারবেন। তবে পরীক্ষা কেন্দ্র বদলাতে চাইলে আগামী ৩ দিনের মধ্যে তা জানিয়ে দিতে হবে। পরীক্ষার্থীদের পছন্দের কেন্দ্র তাঁদের দেওয়ার চেষ্টা করবে মন্ত্রক।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...