Thursday, March 19, 2026

বিধান পরিষদ অর্থের অপচয়, বিরোধিতায় মন্তব্য শুভেন্দুর

Date:

Share post:

দুই-তৃতীয়াংশ ভোটে পাশ হল বিধান পরিষদ গঠনের প্রস্তাব। আর এই প্রস্তাব পাশের পরই সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তার দাবি, শাসক ঘনিষ্ঠ যাঁরা ভোটে জেতেননি তাঁদের সুযোগ করে দিতেই এই বিধান পরিষদ।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন, বিজেপি বিধান পরিষদ গঠনের বিরোধিতা করছে। বিধান পরিষদের কার্যকরী করার ক্ষমতা বিধানসভার নেই। এটা শুধুই অর্থের অপচয় । এই অর্থের অপচয় বন্ধ করা উচিৎ।

শুধু তাই নয়, তাঁর আরও দাবি, শাসক ঘনিষ্ঠ যাঁরা ভোটে জেতেননি, তাঁদের মন রাখতেই এই চেষ্টা। এই রাজনৈতিক উদ্দেশ্যের বিরোধিতা করেছে বিজেপি। ৫ বছরে ৬০০ থেকে ৮০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানান শুভেন্দু ।

মঙ্গলবার বিধান পরিষদ নিয়ে বিধানসভায় ভোটাভুটি হয়। দুই-তৃতীয়াংশ ভোটে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ হয়। ভোটাভুটিতে অংশ নেন ২৬৫ জন বিধায়ক। সরকারপক্ষে ভোট দিয়েছেন ১৯৬ জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ৬৯ জন বিধায়ক।

 

 

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...