Saturday, June 20, 2026

আগামী ২০ জুলাইয়ের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে

Date:

Share post:

রাজ্যের ৯ হাজারেরও বেশি স্কুল থেকে ইতিমধ্যেই নবম শ্রেণির পরীক্ষার নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদের কাছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, জুন মাসের শেষ সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ জুলাইয়ের আগেই মাধ্যমিকের (madhyamik examination) ফল প্রকাশ হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এই সম্ভাবনার কথা জানানো হয়েছে। মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ২০ জুলাই চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল । এক্ষেত্রে তার আগেই ফল প্রকাশ করে দেওয়া হতে পারে, তেমনটাই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । ইতিমধ্যেই ফল প্রকাশের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের। আপাতত মাধ্যমিকের ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে বলেই পর্ষদ সূত্রের খবর। গত বারের মতো এবারও মাধ্যমিকের মার্কশিটে গ্রেডেশন দেওয়া থাকবে। যদিও ফল প্রকাশ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। এবারের ফল প্রকাশের ক্ষেত্রে নতুনত্ব কিছু নেই। গত বছরের মতই এ বছরও গ্রেডেশন দেওয়া হচ্ছে মাধ্যমিকের মার্কশিটে। পরীক্ষা না হলেও অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডে শুধুমাত্র যে স্কুল থেকে সেই ছাত্র বা ছাত্রী পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের নাম দেওয়া থাকবে।

অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ জুলাই মাসের মধ্যে সম্ভব কী না, তা নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...