Thursday, March 19, 2026

শুক্র ও শনিবার মিলবে শুধু ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ, জানাল কলকাতা পুরসভা

Date:

Share post:

এই সপ্তাহে শুক্রবার ও শনিবার করোনার (Corona) শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়া হবে। জানালেন কলকাতা পুরসভার (Kolkata Corporation) প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ (Atin Ghosh)।

তিনি জানান, কলকাতায় অনেকেরই দ্বিতীয় ডোজ টিকার সময় হয়ে গিয়েছে। কিন্তু এখনও টিকা (Vaccine) দেওয়া যায়নি। এই পরিস্থিতিতে আগে তাঁদের টাকা দিয়ে দিতে চাইছে পুরসভা। এই কারণে কলকাতা পুরসভার অধীন টিকাকরণ শিবিরগুলিতে এই সপ্তাহে শুক্র ও শনিবার শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

টিকা না থাকার কারণে এর আগেও কলকাতা পুরসভার তরফে শুধুমাত্র দ্বিতীয় ডোজে টিকা দেওয়া হয়েছিল। অতীন ঘোষ জানান, এবার দ্বিতীয় ডোজ দ্রুত শেষ করার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- এবার উড়ে আসা শত্রুপক্ষের ড্রোন চিহ্নিত করে ধ্বংস করতে আনা হচ্ছে মেশিন

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...