Sunday, April 12, 2026

কৃতী ছাত্র অনিরুদ্ধকে নিয়ে আহ্লাদিত দিনহাটা

Date:

Share post:

অনিরুদ্ধকে নিয়ে বেজায় আহ্লাদিত দিনহাটা৷ লন্ডনের ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেলেন দিনহাটার কৃতি ছাত্র অনিরুদ্ধ দাস। দিনহাটা শহরের মদনমোহন এলাকায় তার বাড়ি। দিনহাটার গোপালনগর হাই স্কুল, শোনিদেবী জৈন হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিকের পর এবিএন শীল কলেজ থেকে স্নাতক হয়ে খড়গপুর আইআইটি থেকে এমএসসি করেন তিনি । খড়গপুর আইআইটি ও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পিএইচডি করার সুযোগ পেয়েছেন তিনি । বাবা প্রবীর রঞ্জন দাস একজন ওষুধ ব্যবসায়ী। মা অঞ্জনা দাস গৃহবধূ। দিনহাটার এই কৃতী ছাত্রকে এদিন সম্বর্ধনা দিল সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার এন্ড ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা। আজ তাদের বাড়িতে গিয়ে তার হাতে মানপত্র তুলে দেওয়া হয়। ছাড়াও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। শিক্ষক সিদ্ধেশ্বর সাহা বলেন, তার ছাত্র-ছাত্রীদের দীপঙ্কর সাহা, ধৃতিমান চৌধুরী, শুভ্রদীপ সাহা, সৌম্যদীপ সাহা প্রমুখদের নিয়ে গিয়ে কৃতি ছাত্রের সাথে আলাপ করিয়ে দেওয়ার সুযোগ করে দেন। দিনহাটার এই কৃতী অনিরুদ্ধর সাফল্যের কথা তার কাছেই জানতে পেরে এতে ছাত্র-ছাত্রীরাও আরো বেশি সমৃদ্ধ হবে। কৃতী অনিরুদ্ধ জানান তিনি খুব খুশি এধরনের সুযোগ পেয়ে। ছাত্রছাত্রীদের জন্য তিনি বলেন, মন দিয়ে পাঠ্যবই পড়তে হবে৷ যখন পড়তে মন চাইবে তখন পড়তে বসতে হবে৷ তবেই জীবনের সব পরীক্ষায় সাফল্য আসবে৷

 

Related articles

তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চন্দ্র কুমার বসু

'বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়'', ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে...

মধ্যরাত থেকে অপারেশন! বিজেপি-কমিশনের পদক্ষেপ নিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া রাজ্যের পুলিশ থেকে প্রশাসনে আমূল বদল করেছে। নিজেদের সুবিধা মতো আধিকারিক বদল...

কাজ হারানো শিল্পী – কলাকুশলীদের অন্য প্রজেক্টে যুক্ত করার চেষ্টা হচ্ছে : প্রসেনজিৎ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুকে কেন্দ্র করে একজোট হয়েছে টলিপাড়া। ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) সঙ্গে...

নিষেধাজ্ঞা ওঠা উচিত, ভোটের পর বিস্তারিত আলোচনা হবে জানালেন প্রসেনজিৎ

টলিপাড়ায় বয়কট সংস্কৃতি নিয়ে দেব (Dev) বনাম স্বরূপ দ্বন্দ্বে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। রবিবার...