Tuesday, June 16, 2026

ওড়িশার পুরীতেই কেবল রথযাত্রা উৎসবের অনুমতি সুপ্রিম কোর্টের

Date:

Share post:

পুরী (Puri) ছাড়া ওড়িশার (Odisha) কোথাও রথযাত্রা উৎসব নয়। এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দু-তিন মাসের মধ্যেই ভারতে (Supreme Court) আছড়ে পড়তে পারে করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়াও দেশবাসীকে ভ্যাকসিন (Vaccine) নেওয়ার কথা বলছেন তাঁরা।

করোনা অতিমারী পরিস্থিতিতে ওড়িশার নবীন পট্টনায়ক সরকার শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দির (Jagannath Temple) ছাড়া অন্য জায়গাগুলিতে রথযাত্রা নিষিদ্ধ করেছিল। এই নির্দেশের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে একগুচ্ছ পিটিশন জমা পড়ে। আবেদনকারীদের মধ্যে ছিল ওড়িশার বিকাশ পরিষদ। এছাড়াও কয়েকজন ব্যক্তিগতভাবে আর্জি জানিয়েছিলেন। এর পক্ষে কথা বলেছিল কেন্দ্রীয় সরকারও। কেন্দ্রের তরফে বলা হয়েছিল, স্বাস্থ্যবিধি মেনে ওড়িশার নানা জায়গায় রথযাত্রা করা যেতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট অরিসা সরকারের নির্দেশ বহাল রেখেছে। স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবছর রথযাত্রা করা যাবে কেবল পুরীর জগন্নাথ মন্দিরে। ওড়িশার আর কোথাও রথযাত্রা করা যাবে না।

আরও পড়ুন-দিল্লিতে তুষার মেহতার বাড়ির সামনে হঠাৎ কুণাল ঘোষ

গতবছর রথ যাত্রার সময় ওড়িশা সরকার কারফিউ জারি করে। রথ টানার জন্য সর্বাধিক ৫০০ জন লোককে অনুমতি দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ ছিল, যারা কেবল কোভিড নেগেটিভ হয়েছেন তারাই রথ টানতে পারবেন।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...