Friday, April 3, 2026

‘আরও তদন্ত দরকার’, ত্রিপল চুরি মামলায় স্বস্তি পেলেন না শুভেন্দু- সৌমেন্দু

Date:

Share post:

কাঁথি পুরসভায গোডাউন থেকে ত্রিপল চুরি মামলায় মঙ্গলবারও রক্ষাকবচ পেলেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু।

এদিন এই মামলার সওয়ালে অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত বলেন, আমরা প্রথমে যে জেনারেল ডাইরি (GD) করি, পরে আরও প্রমাণ পাওয়ায় পর সেটাই FIR হিসেবে ত্রিপল-চুরির মামলা করা হয়৷ বিষয়টি গুরুত্বপূর্ণ। তদন্ত চলেছে এবং তদন্তে দেখা গিয়েছে এই ঘটনায় শুভেন্দু অধিকারীর যোগ আছে। তবে আরও তদন্তের প্রয়োজন আছে।

বিচারপতি কৌশিক চন্দ জানতে চান, এটা কি কগনিজেবেল অফেন্স বা আদালতগ্রাহ্য অপরাধ ? যদি তাই-ই হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে এ বিষয়ে কি প্রমাণ আছে? রাজ্যের কাছে কোনও লিগ্যাল ডকুমেন্ট আছে?

উত্তরে AG বলেন, তদন্ত যতখানি হয়েছে এবং আবেদনকারী যা বলেছেন তাতে দেখা গিয়েছে, অনেক প্রমাণ আছে। এই মামলার পরবর্তী শুনানির দিন বিচারপতি ধার্য করেছেন আগামী শুক্রবার।

আরও পড়ুন-কালিয়াচক খুনকাণ্ডে নয়া মোড়: কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট?

প্রসঙ্গত, গত ২৯ মে কাঁথি পুরসভার গোডাউন থেকে সরকারি ত্রিপল নিয়ে যেতে দেখা যায় কয়েক জনকে। খবর পেয়ে সেখানে যান কাঁথি পুরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতি। তাঁর দাবি, পুরসভার কর্মীরা তাঁকে জানান যে, শুভেন্দু অধিকারির সরকারি দেহরক্ষী এবং অন্যান্য লোকজন ত্রিপল বার করে নিয়ে গিয়েছে৷ এর পর শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়।
দিনকয়েক আগে শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই কাঁথি আদালতে এই মামলায় আগাম জামিনের আর্জি জানান৷ আর্জিতে শুভেন্দু, সৌমেন্দু এবং হিমাংশু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি কাঁথি আদালত।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...