Friday, June 19, 2026

বিধানসভায় মন্ত্রী সাধন পাণ্ডের ঘরের বাইরে আচমকা আগুনের ফুলকি, আতঙ্ক

Date:

Share post:

বিধানসভায় (Assembly) হঠাৎ আতঙ্ক। আজ, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ বিধানসভায় মন্ত্রী সাধন পাণ্ডের (Sadhan Pandey) ঘরের বাইরে আচমকা আগুনের (Fire) ফুলকি দেখা যায়। ছড়িয়ে পড়ে ধোঁয়াও। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন বিধানসভার কেয়ারটেকার ও অন্যান্য কর্মীরা। যদিও ঘরের বাইরে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন বিধানসভার কর্মীরা। এই ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়ালেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন- বিধান পরিষদের গঠনের প্রস্তাব পাশ বিধানসভায়

তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুনের কারণ খতিয়ে দেখেছেন বিধানসভার বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। তাঁরা বিধানসভার বিদ্যুত সংযোগের অবস্থাও খতিয়ে দেখছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...