Wednesday, June 17, 2026

গার্ডেনরিচে তরুণীকে গণধর্ষণ করে বাড়িতে লুঠের অভিযোগ

Date:

Share post:

মহানগরে তরুণীকে হাত-পা বেঁধে গণধর্ষণ করে বাড়িতে লুঠের অভিযোগ। গার্ডেনরিচ (Gardenrich) থানার পাহাড়পুর রোডের ঘটনা। তদন্তে গার্ডেনরিচ থানার সঙ্গে নেমেছে লালবাজারের (Lalbazar) গোয়েন্দা বিভাগ।

অভিযোগ, রবিবার বেলা ১২টা নাগাদ ওই বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। সেই সময় বাড়িতে একাই ছিলেন তরুণী। বাড়ির অন্য সদস্যরা কর্মসূত্রে বাইরে ছিলেন। তরুণীর হাত-মুখ বেঁধে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপরে আলমারি ভেঙে বেশ কয়েক লক্ষ টাকার গয়না, অন্যান্য মূল্যবান সামগ্রী এবং নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি দুপুরের ঘটলেও রাত দশটা নাগাদ এই অভিযোগ পুলিশকে (Police) জানায় ওই তরুণীর পরিবার।

বুধবার, সকালে তদন্তে নেমে ‘নির্যাতিতা’র সঙ্গে কথা বলে পুলিশ। সূত্রের খবর, দুষ্কৃতীরা কীভাবে ভিতরে ঢুকল, কজন ঢুকেছিল, তা খতিয়ে দেখছে গার্ডেনরিচ থানার পুলিশ। আশপাশের সিসিটিভি (Cctv) ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে নুমনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। কিছু বিষয় ধোঁয়াশা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কেন তরুণী ওই দুষ্কৃতীদের দরজা খুলে দিলেন? কী কারণে হাত-মুখ বাঁধার সময় তিনি চিৎকার করলেন না?, দুষ্কৃতীরা পূর্ব পরিচিত ছিল কি না- এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...