Thursday, June 18, 2026

বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ 

Date:

Share post:

বুধবার সকালে ভূমিকম্পে (earthquake at North Bengal North Bengal) কেপে উঠল কোচবিহার (cochbihar) সহ গোটা উত্তরবঙ্গ। সেইসঙ্গে উত্তর-পূর্ব ভারতেরও বেশ কিছু অংশে কম্পন (tremour) অনুভূত হয়েছে। জানা গিয়েছে সকাল ৮.৪৫ মিনিটে ভূমিকম্প হয়। রিখটর স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২। জানা গেছে অসমের গোয়ালপাড়া ভূমিকম্পের উৎপত্তিস্থল। যার জেড়ে অসম লাগোয়া এ রাজ্যের জেলাগুলিতে প্রভাব পড়েছে। কম্পন দীর্ঘক্ষন স্থায়ী না হলেও দুলুনির জেড়ে আতঙ্কিত হয়েছেন উত্তরবঙ্গের মানুষ। জানা গেছে কোচবিহার তো বটেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়িতে কম্পন অনুভূত হয়েছে৷ এর আগেও অসমের ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। ফের বুধবার সকালে একই ধরনের ঘটনা। তবে ভূমিকম্পের জেরে উতপত্তিস্থল এলাকায় ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি। কোচবিহারেও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসন এখনও জানায় নি। তবে ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কিত হয়ে পড়েছিলেন কোচবিহারের বাসিন্দারা। মুলত এই শহর জুড়ে বহুতলের সংখ্যা বাড়ায় আতঙ্ক বেড়েছে।

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...