Friday, April 3, 2026

স্ত্রীকে মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর, খুনের কারণ জানলে চমকে উঠবেন

Date:

Share post:

বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহ স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে কলকাতার চিৎপুর (Chitpur) অঞ্চলে। বৃহস্পতিবার, চিৎপুর থানায় আত্মসমর্পণ করেন (Surender) অভিযুক্ত।

চিৎপুর থানা এলাকার রাজা মণীন্দ্র রোডের একটি ফ্ল্যাটে থাকতেন মুনমুন দাস (Munmun Das), তাঁর স্বামী সঞ্জয় ও সন্তান। এদিন সকাল ১১টা নাগাদ সঞ্জয় দাস (Sanjay Das) চিৎপুর থানায় গিয়ে পুলিশকে জানান, তিনি স্ত্রীকে খুন করেছেন।

সঞ্জয়কে নিয়েই ঘটনাস্থলে যায় চিৎপুর থানার পুলিশ। যান ফরেন্সিক আধিকারিকরাও।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে মুনমুনকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মুনমুনের বাপের বাড়ির লোকেরাও। তাঁর দিদির অভিযোগ, সব বিষয় নিয়েই মুনমুনকে সন্দেহ করতেন সঞ্জয়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি হত। তবে মুনমুন আত্মহত্যা করতে পারে না বলে দাবি তাঁর। মুনমুনের দাদা বলেন, তাঁর যেরকম ভারী চেহারা তাতে তাঁর পক্ষে যেভাবে দেহ পড়েছিল সেভাবে পড়ে থাকা সম্ভব নয়। সঞ্জয় তাঁদের বোনকে খুন করেছেন বলে অভিযোগ মুনমুনের দাদা-দিদির।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...