Tuesday, June 23, 2026

বিরোধী দলনেতাকে নিয়ে “বাবাকে বলো” কর্মসূচি এখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের খোরাক

Date:

Share post:

ফের ট্রোল রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)।
সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল “বাবাকে বলো”! (Baba Ke Bolo) ফেসবুকে বিভিন্ন গ্রুপে এখন এটাই ট্রেন্ডিং। নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ককে দেখলেই বলা হবে “বাবাকে বলো”। শুভেন্দুর বাবা শিশির অধিকারীর (Sishir Adhikary) ছবি ও ফোন নম্বর দিয়ে “বাবাকে বলো” ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যা নেটিজেনদের হাতে হাতে। তাদের হাসির খোরাক এখন “বাবাকে বলো”!

কিন্তু কেন শুভেন্দুকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল “বাবাকে বলো”? ঘটনার সূত্রপাত কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে নিয়ে। বিজেপির টিকিটে ভোটে জেতার পর মুকুল রায়ের “ঘর ওয়াপাসি” নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। দলবিরোধী তত্ত্ব সামনে এনে বিধায়ক পদ খারিজের জন্য আদাজল খেয়ে মুকুলের পিছনের পড়েছেন শুভেন্দু। কেন মুকুল রায় পদত্যাগ করবেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু।

আর তারই পাল্টা দিয়ে তৃণমূলের দাবি, শিশিরবাবু তো তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এখন বিজেপির সঙ্গে শিশিরবাবুর ঘনিষ্ঠতা বেড়েছে। সাংসদ পদ থেকে পদত্যাগ না দিয়েই ভোটের সময় দল বিরোধী কাজ করেছেন। বিজেপির পক্ষে কথা বলেছেন। এমনকি, মঞ্চে উঠে ভাষণ দিয়েছেন। তাই শিশিরবাবুও সাংসদ পদ থেকে পদত্যাগ করুন। এবং ছেলে হয়ে আগে বাবাকে পদত্যাগ করতে বলুক শুভেন্দু। অর্থাৎ, চ্যারিটি বিগিন্স এট হোম!

এ প্রসঙ্গে নৈহাটির তৃণমূলের বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “আমাদের দল তৃণমূল লোকসভা ভোটে ১৮টি আসনে বিজেপির কাছে হেরে যায়। তারপর তৃণমূল একটি কর্মসূচি নিয়েছিল। সেই কর্মসূচি ছিল ‘দিদিকে বলো’। মানুষকে আমরা বলেছিলাম, কন্যাশ্রী না পেলে দিদিক বলো। রূপশ্রী না পেলে দিদিকে বলো। সবুজ সাথী না পেলে দিদিকে বলো, রেশন না পেলে দিদিকে বলো। তাই এখন আমরা শুভেন্দু অধিকারীকে বলছি, বাবাকে বলো। দলত্যাগ বিরোধী আইনের বিষয়ে শুভেন্দু অধিকারী তুমি বাবাকে বলো।’’

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...