Sunday, March 15, 2026

বিজেপি নেতাকে নিয়ে এলাকা পরিদর্শন জাতীয় মানবাধিকার কমিশনের! তুমুল বিতর্ক গাজোলে

Date:

Share post:

বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনের অভিযোগ উঠল কেন্দ্রীয় জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) প্রতিনিধি দলের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah) গাজোলে৷ কেন্দ্রীয় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য আতিফ রাশিদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল বুধবার গাজোলের রানিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের কেনবোনা এলাকা পরিদর্শনে যান। ওই এলাকায় ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে মানবধিকার কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। আদালতের নির্দেশ মেনে এদিন এলাকা পরিদর্শনে যান কমিশনের প্রতিনিধিরা। সেই দলের সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি (Bjp) সাংসদ। আর এই নিয়ে সরব হয়েছে শাসকদল।

অভিযোগ, স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের। তৃণমূলের (Tmc) অভিযোগ, তাঁদের এক কর্মী আক্রান্ত হয়েছিলেন৷ কিন্তু কমিশনের কোনও সদস্যই ওই পরিবারের সঙ্গে কথা বলেননি৷

প্রশ্ন উঠেছে, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কেন ছিলেন বিজেপি নেতা? ভোট-পরবর্তী হিংসা সম্পর্কে জানতে কেন শুধুমাত্র একতরফা বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে গেলেন তাঁরা? কেনই বা আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের পরিবারের সঙ্গে কথা বলা হল না?

তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসুর অভিযোগ, ‘‘মানবাধিকার কমিশন এখন কেন্দ্রীয় এজেন্সি হিসেবে কাজ করছে। মালদহে ভোট পরবর্তী হিংসার কোন খবর নেই। বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বেছে বেছে বিজেপির কর্মীদের বাড়ি যাচ্ছে কিন্তু আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে কথাও বলছেন না”।

যদিও আরে বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। তাদের মতে, এই অভিযোগ ঠিক নয়। যাঁদের কাছ থেকে অভিযোগ পাওয়া গিয়েছে, তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা এলাকা চেনেন না বলেই স্থানীয়দের সঙ্গে নিয়েছিলেন। কিন্তু স্থানীয় হিসেবে কেন শুধু বিজেপির নেতাকেই সঙ্গে নিতে হল তার সদুত্তর দিতে পারেননি।

 

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...