Tuesday, June 23, 2026

কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতার বদলে অভিযুক্ত বিজেপি নেতাদের বাড়িতে এনএইচআরসির প্রতিনিধিরা!

Date:

Share post:

মালদহের পরে কোচবিহার- বেছে বেছে বিজেপি (Bjp) নেতা-কর্মীদের বাড়িতে গেলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা (National Human Rights Commission)। আক্রান্ত হলেও বাদ থাকল তৃণমূল (Tmc) নেতার বাড়ি। শুধু তাই নয়, যেসব বিজেপি নেতা অভিযুক্ত তাঁদের বাড়িতে পরিদর্শন করলেন এনএইচআরসি-র (Nhrc) প্রতিনিধিরা। দিনহাটায় (Dinhata) ভোট-পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শন করে জাতীয় মানবাধিকার কমিশনের দুই সদস্যের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় বিজেপি নেতা ধনঞ্জয় দেবনাথ ও বাবুপাড়া এলাকার বিজেপি নেতা অজয় রায়ের (Ajay Ray) বাড়ি ও জমি পরিদর্শন করার পাশাপাশি পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে তারা।

দুই সদস্য প্রথমে পাওয়ার হাউজ মোড়ে ধনঞ্জয় দেবনাথের (Dhanajay Dednath) বাড়ি পরিদর্শন করেন এবং ধনঞ্জয় দেবনাথের স্ত্রীর সঙ্গে কথা বলেন। সেখান থেকে ধনঞ্জয় দেবনাথের দোকান ও পার্শ্ববর্তী বয়েজ ক্লাবের জমি পরিদর্শন করেন। সেখান থেকে সরাসরি সরাসরি চলে যান দিনহাটা শহরের 2 নং ওয়ার্ডে বাবুপাড়া এলাকায়। সেখানে বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন। এরপরে অজয়ের নবনির্মিত বাড়ি পরিদর্শন করে সরাসরি বোর্ডিং পাড়া এলাকায় অজয় রায়ের দখল হয়ে যাওয়া জমি পরিদর্শন করেন। এই দুই জায়গা পরিদর্শনের পর তারা সরাসরি কোচবিহার চলে যান। অথচ 6 মে দিনহাটার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহর উপর হামলার অভিযোগ ওঠে এই বিজেপি নেতা অজয় রায় ও ধনঞ্জয় দেবনাথের বিরুদ্ধে। সেই ঘটনায় এই দুই বিজেপি নেতার বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। আর এবার সেই দুই বিজেপি নেতার বাড়ি পরিদর্শন করলেও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ঢিলছোড়া দূরত্বে উদয়ন গুহর বাড়িতে গেলই না।

তৃণমূলের অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি পরিদর্শন করলেও আক্রান্ত তৃণমূল নেতা উদয়ন গুহর (Udayan Guha) সঙ্গে দেখা করল না। তিনিও বিজেপি দ্বারা আক্রান্ত হয়েছেন। তাহলে কেন তাঁর সঙ্গে দেখা করলেন না প্রতিনিধিদলের সদস্যরা? সেই প্রশ্ন তুলছেন তৃণমূল নেতৃত্ব।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...